ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

সিএনএন প্রধান জেফ জাকারের পদত্যাগ

admin | আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২২ - ১১:৫৮:১৫ এএম

ডেস্ক নিউজ :  সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকার বুধবার (২ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন।

এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

সিএনএন-এর সিইও জেসন কিলার বলেছেন, “আমি জাকারের পদত্যাগপত্র গ্রহণ করেছি। গত ৯ বছরে সিএনএনে অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই।”

তার নিজের পাঠানো ইমেইলেও জানা গেছে তেমনই।

ইমেইলে ঐ নারী সহকর্মীর নাম উল্লেখ না করেই তিনি জানান, ঐ নারীর সঙ্গে সম্প্রতি ঐ সম্পর্ক শুরু হয়। যখন শুরু হয় তখনই এটা বলা প্রয়োজন ছিল, কিন্তু আমি সেটা করিনি। আর এটা ভুল ছিল। ফল হিসেবে আমি আজ পদত্যাগ করছি।

জাকার ঐ নারী কর্মীর পরিচয় না দিলেও সিএনএনের খবরে জানা যায়, বর্তমানে সিএনএনের বিপণন বিভাগের প্রধান হিসেবে কাজ করা ঐ নারীর নাম অ্যালিসন গলাস্ট। তবে জাকার পদত্যাগ করলেও গলাস্ট তার পদেই কর্মরত থাকছেন।

এদিকে গলাস্ট তার এক বিবৃতিতে জানান, আমি এবং জাকার প্রায় দুই দশক ধরে ভালো বন্ধু এবং সহকর্মী। তবে সম্প্রতি করোনার সময়ে আমাদের সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিয়েছে।

জাকার এবং গলাস্ট ১৯৯৮ সালে সংবাদমাধ্যম এনবিসিতে প্রথম একসঙ্গে কাজ শুরু করেন। জাকার সেখান থেকে সিএনএনে যোগদানের পর গলাস্টকে সাথে নিয়ে আসেন। প্রায় দুই দশকেরও বেশি সময় তারা একসঙ্গে কাজ করছেন।

সূত্র: সিএনএন

কিউটিভি/অনিমা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৮

▎সর্বশেষ

ad