ব্রেকিং নিউজ
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ

১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর প্রস্তাব

admin | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২২ - ০৫:৫৬:০৩ পিএম

ডেস্কনিউজঃ অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি শুরু করে ১৭ মার্চ পর্যন্ত চালানোর প্রস্তাব দিয়েছে প্রকাশক সমিতি। আজ মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে প্রকাশকদের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।

বইমেলা আয়োজক কমিটির সদস্যসচিব জালাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিয়ম অনুযায়ী চলতি বছর ১ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি।

কিন্তু দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়।
গত বছর করোনাভাইরাস মহামারির কারণে অমর একুশে বইমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয় এবং নির্ধারিত সময়ের দুই দিন আগে ১২ এপ্রিল তা শেষ হয়। ভিড় এড়াতে গতবার স্টলের সামনে ফাঁকা জায়গা রেখে প্রায় ১৫ লাখ বর্গফুটের বিশাল প্রাঙ্গণজুড়ে মেলা অনুষ্ঠিত হয়, যা ২০২০ সালের প্রায় দ্বিগুণ ছিল।

বিপুল/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad