ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জাবিতে সশরীরে পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি

admin | আপডেট: ৩১ জানুয়ারী ২০২২ - ০৬:৫১:৪১ পিএম

ডেস্ক নিউজ : করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট কমতে শুরু করায় আবার ক্লাস-পরীক্ষায় ফেরার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। তবে নিয়মিত ক্লাস চালু থাকবে অনলাইনে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সব ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকেন্ড) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া যাবে। এতে বিভাগগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলবে। তবে প্রয়োজনে মৌখিক পরীক্ষাগুলোও অনলাইনে নেওয়া যাবে।

এর আগে গত ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত করে।

 

 

কিউটিভি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad