ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

সোমবার ব্যাংক বন্ধ থাকছে যেসব এলাকায়

admin | আপডেট: ৩০ জানুয়ারী ২০২২ - ০৯:০১:৩১ পিএম

ডেস্ক নিউজ : পটুয়াখালীর বাউফল পৌরসভা ও ২১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ৩১ জানুয়ারি (সোমবার) সংশ্লিষ্ট এলাকায় ব‍্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব‍্যাংক। রোববার কেন্দ্রীয় ব‍্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে দেশের সকল তফসিলি ব‍্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়, পটুয়াখালী জেলার বাউফল পৌরসভা এবং ২১৯টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোন শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে। একইসঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা-উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য পরামর্শ দেওয়া হয়।

 

 

কিউটিভি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

▎সর্বশেষ

ad