ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বাণিজ্য মেলার সময় বাড়ছে না

admin | আপডেট: ২৯ জানুয়ারী ২০২২ - ০৩:৩৫:৪৮ পিএম

ডেস্ক নিউজ : নির্দিষ্ট দিন ৩১ জানুয়ারিই পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ এর। আজ শনিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্যমেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই বছর পর বাণিজ্য মেলার আয়োজন করে আমরা সন্তুষ্ট। আমরা শঙ্কিত ছিলাম রাস্তার জন্য দর্শনার্থীদের আগমণ নিয়ে। কিন্তু আমাদের সে শঙ্কা মিথ্যা প্রমাণ হয়েছে। আগামী ৩১ জানুয়ারি বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান হবে।’

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গত ১ জানুয়ারি শুরু হয়। এবারই প্রথম পূর্বাচলে স্থায়ী কমপ্লেক্সে আন্তর্জাতিক বাণিজ্য মেলার কার্যক্রম শুরু হয়। বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৩:৩১

▎সর্বশেষ

ad