ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শিল্পী সমিতির নির্বাচনে বাধা নেই : হাইকোর্ট

admin | আপডেট: ২৬ জানুয়ারী ২০২২ - ০৫:৪৩:৫৫ পিএম

ডেস্ক নিউজ : আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বুধবার বিকালে বিচারপতি মো. খসরুজ্জামান এ আদেশ দেন। আদেশে বিচারপতি বলেন, ভোটার তালিকা থেকে বাদ পড়াদের বিষয়ে রুল শুনানির পর বিস্তারিত সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করা হয়। বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে ১৬ জন হাইকোর্টে এ আবেদন করেন। আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন হওয়ার কথা রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪২

▎সর্বশেষ

ad