ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

‘ইভিএমে কোনো দলের নির্বাচনে যাওয়া উচিত নয়’

admin | আপডেট: ২৪ জানুয়ারী ২০২২ - ১০:০৬:২৫ পিএম

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নাসিকের পরাজিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি মনে করি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোনো রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত না। সোমবার (২৪ জানুয়ারি) বিকালে আদালত প্রাঙ্গণে নেতাকর্মীদের জামিন শুনানির পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তৈমূর বলেন, কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। যারা নৌকা জেতানোর জন্য এসব ঘটনা ঘটিয়েছেন। আমি মনে করি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোন রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত না। আমি সর্ব অবস্থায় দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে থাকব’।

তিনি আরও বলেন, যারা গ্রেফতার হয়েছেন তারা সবাই কোনো না কোনোভাবে আমার সঙ্গে সম্পৃক্ত। কেউ ড্রাইভার, কেউ মাইক অপারেটর। কেউ পোস্টার লাগানোর দায়িত্বে ছিল। কেউ রিকশার প্রচারণার দায়িত্বে ছিল। তারা রাত ১টা পর্যন্ত আমার বাড়িতে অবস্থান করেছেন। রাত ১টায় যখন তারা আমাকে কাজ বুঝিয়ে দিয়ে বের হয়ে যায় তখন তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ নৌকার প্রার্থীকে জয়লাভ করানোর জন্য এই লোকগুলোকে গ্রেফতার করে এবং আমাকে ফলস পজিশনে ফালায়।

তৈমূর আরও বলেন, যে গাড়ির ড্রাইভারের নাম ও গাড়ির নম্বর নির্বাচন কমিশনের কাছে দেওয়া ছিল। আমার চিফ এজেন্ট এটিএম কামালের গাড়ি। সেই গাড়ি, টাকা ও কাগজসহ তারা নিয়ে যায় এবং পরে তা ফেরত দেয়। এই লোকগুলোকে তারা এতদিন হয়রানি করলো শুধুমাত্র নৌকাকে জয়লাভ করানোর জন্য। জেলা এসপি, ডিসি বলেছিলেন নিরপেক্ষ থাকবে। কিন্তু এই এসপির নেতৃত্বে আমার লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে। ৩৫ জনকে তারা গ্রেফতার করেছে এবং ২০০ লোকের বাড়িতে হানা দিয়েছে। নির্বাচনের দিন হাতির ব্যাজ লাগানো লোককে গ্রেফতার করেছে আবার নির্বাচন শেষ হওয়ার পরে ছেড়ে দিয়েছে।

তিনি বলেন, নৌকার ভরাডুবিকে সামনে দেখে এই সরকার ও তার এজেন্সির কারণে নূন্যতম লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। আমি অত্যাচার নির্যাতনের মধ্যে নির্বাচনটা করেছি। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বলেছিলেন তারা জামিন দেবেন কিন্তু দেননি। আজকে তাদের জামিন হলো।

বিপুল/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১০:০২

▎সর্বশেষ

ad