ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আমেরিকার কিংবদন্তি গায়ক মিট লৌফ আর নেই

admin | আপডেট: ২১ জানুয়ারী ২০২২ - ০৭:৩১:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  আমেরিকার কিংবদন্তি গায়ক মিট লৌফ আর নেই। ৭৪ বছর বয়সে মারা গেছেন তিনি। মৃত্যুর খবর তার ফেসবুক পেজে পোস্ট করেছে পরিবার। ওই পোস্টে বলা হয়েছে, ‘দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমাদের জানাতে হচ্ছে যে, অতুলনীয় মিট লৌফ মারা গেছে। মৃত্যুর সময় পাশে ছিলেন তার স্ত্রী।’

সর্বকালের সর্বোচ্চ বিক্রির তালিকায় রয়েছে মিট লৌফ ‘ব্যাট আউট অব হেল’ অ্যালবাম।  বিশ্বব্যাপী প্রায় ১০০ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয় এই গায়কের। এ ছাড়া লৌফ ‘ফাইট ক্লাব, ‘দ্য রকি হরর পিকচার শো’ এবং ‘ওয়েইনস ওয়ার্ল্ড’-এর মতো বিখ্যাত ছবিতেও অভিনয় করেন।

৯০-এর দশকে লৌফের হিট গান ‘আই উ’ড ডু এনিথিং ফর লাভ (বাট আই উ’ন্ট ডু দ্যাট)’ ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিক্রিত ছিল, যা তাকে এনে দেয় গ্র্যামি অ্যাওয়ার্ড।

ডালাসে জন্ম এই গায়কের মূল নাম মারভিন লি আডে। তবে মাইকেল নামেও পরিচিত ছিলেন তিনি। ‘ব্যাট আউট অব হেল ট্রিলজি’, দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান লৌফ। এই ট্রিলজি অ্যালবাম মিলিয়ন কপি বিক্রি হয়। 

সূত্র : বিবিসি

কিউটিভি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

▎সর্বশেষ

ad