ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

বাজারের ব্যাগে মিলল গাঁজা!

admin | আপডেট: ২১ জানুয়ারী ২০২২ - ০৩:২১:১৪ পিএম

ডেস্ক নিউজ : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কেজি গাঁজাসহ মো. শামিম হাওলাদার (২৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ওই ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের চরমণ্ডলবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শামিম ওই গ্রামের হেলাল হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শামিম অবৈধ মাদকদ্রব্য নিয়ে চরমণ্ডলবাজারে অবস্থান করছে গোপন সংবাদে এমন তথ্য জানা যায়। এই সংবাদ পাওয়ামাত্রই চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শামিমের অবস্থানরত এলাকায় অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে সাদা রঙের একটি বাজারের ব্যাগ জব্দ করা হয়। যার মধ্যে এক কেজি অবৈধ গাঁজা ছিল। রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

▎সর্বশেষ

ad