ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

‘ছোট অনুপ্রবেশ বলে কিছু নেই’, বাইডেনের মন্তব্যের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট

admin | আপডেট: ২১ জানুয়ারী ২০২২ - ১১:৪৬:৫৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তার দেশে রাশিয়ার ‘ছোট ধরনের অনুপ্রবেশ’ সম্পর্কে মার্কিন প্রতিপক্ষ জো বাইডেনের করা মন্তব্যের জবাব দিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন, ইউক্রেনে রাশিয়ার ‘ছোট ধরনের আক্রমণ’ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে কিছুটা দুর্বল প্রতিক্রিয়া আনতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গতকাল টুইট করে বলেছেন, ‘ছোটখাটো বলে কোনো অনুপ্রবেশ নেই। ঠিক তেমনই কোনো ছোটখাটো হতাহতের ঘটনা নেই।

প্রিয়জন হারানোর কারণে শোকও সামান্য হয় না। ’ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার প্রায় এক লাখ সেনা মোতায়েন করা হয়েছে। রাশিয়া দেশটিতে আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। তবে তারা প্রতিবেশী ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তার পাশ্চাত্যের মিত্রদের ওপর চাপ দিয়ে আসছে। রাশিয়া চাইছে না ইউক্রেনের মাধ্যমে তার দোরের কাছে ন্যাটোর সেনা ও অস্ত্র সরঞ্জাম মোতায়েন হোক। বাইডেনের বুধবারের মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মহলেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে দেওয়া এক ব্যাখ্যায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, তারা অবশ্যই রাশিয়াকে অনুপ্রবেশের ব্যাপারে সতর্ক করে দিতে চান। এ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনও গতকাল বৃহস্পতিবার এক ভাষণে বলেন, ইউক্রেনে রুশ সেনার যেকোনো ধরনের প্রবেশকে তারা হামলা হিসেবেই গণ্য করবেন। সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৫

▎সর্বশেষ

ad