ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

ভোটাধিকার থাকলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন: রিজভী

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ০৫:০৩:৫৬ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার র‌্যাবের ভাবমূর্তি শেষ করে দিয়েছে। বিএনপির আমলে দেশনেত্রী খালেদা জিয়া র‌্যাব গঠন করেছিলেন দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য। বিএনপির সময়ে এই বাহিনীকে কখনই রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি। র‌্যাবকে শেষ করার পর এখন পুলিশের ভাবমূর্তিও নষ্ট করছে সরকার। বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ যদি দেশে গণতন্ত্র, ভোটের অধিকার থাকত- তাহলে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন। আর সেই নেত্রীকে চিকিৎসা না দিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে যাচ্ছে সরকার। তার মুক্তি তো দূরে থাক। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

▎সর্বশেষ

ad