ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

সপরিবারে করোনামুক্ত বিএনপি মহাসচিব

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ০৪:২০:৪৫ পিএম

ডেস্ক নিউজ : সপরিবারে করোনামুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর স্কয়ার হাসপাতালে তাদের নমুনা পরীক্ষা করা হলে ফল করোনা নেগেটিভ আসে। তবে নেগেটিভ আসলেও তার শারীরিক অবস্থা দুর্বল রয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এর আগে গত ১১ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা ভাইরাসে আক্রান্ত হন। বাসার বাকি সদস্যরাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনার বুস্টার ডোজ নেওয়ার প্রায় এক সপ্তাহ পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত হন।

 

 

কিউটিভি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad