ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমিকার মাকে কিডনি দেওয়ার এক মাস বাদেই ব্রেকআপ!

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ১০:৩৮:৪৬ এএম

ডেস্ক নিউজ :  মেক্সিকোর মানুষ উজেল মার্টিনেজ। রবীন্দ্রনাথের গান হয়ত শোনেননি। তবে প্রেমে তিনি একরকম নিজেকে ডুবিয়েই ফেলেছিলেন। প্রেম তার এতটাই যে, প্রেমিকার অসুস্থ মাকে নিজের একটি কিডনি দিয়ে দিয়েছিলেন এক কথায়। প্রেমিকা সেই দান নিয়েছেন, ঠিক একমাসের মাথায়।উজেলের সঙ্গে সমস্ত সম্পর্ক চ্ছিন্ন করেছেন তার প্রেমিকা। 

তবে গল্পের এখানেই শেষ নয়। পেশায় শিক্ষক উজেল নিজের দুঃখের কথা জানিয়ে একটি ভিডিয়ও রেকর্ড করেছিলেন। তাতে তিনি বলেছেন, অপরেশনের কয়েক সপ্তাহের মধ্যে তার সঙ্গে শুধু সম্পর্কই ভাঙেননি তার প্রেমিকা। অন্য একজনকে সঙ্গী হিসেবে বেছে নিয়ে বিয়েও করছেন।

উজেলের ওই ভিডিওটি আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তাতে অনেকেই উজেলের প্রতি সহানুভূতি জানিয়েছেন, ভবিষ্যতে এমন ‘ভুল’ আর কখনও না করার পরামর্শও দিয়েছেন। মেক্সিকোর প্রেমিক অবশ্য জবাবে বলেছেন, ভুল হওয়ার আর কোনও জায়গা নেই। কারণ দান করার মতো আর কোনও অঙ্গই নেই তার কাছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৮

▎সর্বশেষ

ad