ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শীতে বেগুন খেলে কী হয় ?

admin | আপডেট: ১৮ জানুয়ারী ২০২২ - ১১:৫৪:৩০ এএম

লাইফ স্টাইল ডেস্ক :  বাঙালির খাদ্য তালিকায় বেগুন প্রায় নিত্যদিনের পদ। আর শীতে বেগুনের পোড়া বা ভাজা, বেগুন দিয়ে তৈরি বিভিন্ন পদের রান্না যেন খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। বাজারে বেগুন সহজলভ্য হওয়ায় এর চাহিদাও একটু বেশি। বেগুনে যেমন শরীরের উপকার হয়, তেমনি অতিরিক্ত বেগুন খেলে শরীরে কিছু সমস্যাও দেখা দিতে পারে।

দেখে নেওয়া যাক বেগুন খেলে শরীরের কি কি উপকার হয়-

ভিটামিন এ সমৃদ্ধ বেগুন চোখের জন্য খুবই উপকারী। চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে কাজ করে এবং দৃষ্টিশক্তির প্রখরতা বাড়ায়।

বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং কে। শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্ত চলাচল সচল রাখে।

বেগুনে আছে ডায়েটারি ফাইবার। যা খাবার হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে।

যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য বেগুন উপকারী। কারণ বেগুনে ক্ষতিকারক কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখে।

এবারে দেখে নেওয়া যাক, অতিরিক্ত বেগুন খেলে কী ক্ষতি হতে পারে-

যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন তাদের জন্য বেগুন হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। শরীরের অ্যালির্জিগত সংক্রমণ বাড়িয়ে তোলে বেগুন।

বেগুনে আছে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম আমাদের শরীরের জন্য উপকারী। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পটাশিয়ামের প্রায় ২৯ শতাংশ পাওয়া যায় ৪৫৮ গ্রাম বেগুনে। তবে অত্যধিক হারে বেগুন খেলে বমি বমি ভাব বা বমির সমস্যা দেখা দিতে পারে।

বেগুনে আছে প্রচুর পরিমাণে অক্সালেট। শরীরে অতিমাত্রায় অক্সালেট প্রবেশ করার ফলে পিত্তাশয়ে পাথর হওয়ার আশঙ্কা থাকে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৪

▎সর্বশেষ

ad