ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়নি: দীপু মনি

admin | আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ - ০৩:২০:৩৩ পিএম

ডেস্ক নিউজ : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। রোববার সকালে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ডা. দীপু মনি বলেন, সারা দেশে শিক্ষার্থীদের টিকাদানের কর্মসূচি জোরদারভাবে চলছে।  এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়বে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করছে।

এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরও নজরদারি করছে। স্বাস্থ্য বিধি মেনে সবাইকে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। এর পরও যদি পরিস্থিতি খারাপ দিকে যায় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিপিএটিসিতে রোববার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন। দুমাস ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২৯ জন সহকারী শিক্ষা প্রকৌশলী অংশ নিয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

▎সর্বশেষ

ad