ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

নতুন বছরে ভক্তদের চমকে দিলেন জেইন মালিক

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৩:২৭:১৯ পিএম

বিনোদন ডেস্ক : ইনস্টাগ্রামে ফিরেছেন জেইন মালিক। নতুন বছরে নিজের নতুন লুক প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন ২৯ বছর বয়সী এ সঙ্গীতশিল্পী। আজ শনিবার একটি সেলফি পোস্ট করেছেন তিনি। নতুন বছরে ব্রিটিশ সঙ্গীতশিল্পীর এটিই প্রথম পোস্ট। সেলফিতে দাড়ি-গোঁফে মুখ ঢাকা জেইনের, চোখে সানগ্লাস, পরনে কালো লেদার জ্যাকেট। সচরাচর এমন লুকে দেখা যায় না জেইনকে। ছবিটি পোস্টের ১০ ঘণ্টার মধ্যেই তাতে ৪৮ লাখের বেশি লাইক পড়েছে।

সাবেক প্রেমিকা গিগি হাদিদের মা ইয়োলান্দার সঙ্গে ঝামেলায় জড়ানোর পর জেইন কিছুটা নিস্ক্রিয় হয়ে পড়েছেন। জেইনের বিরুদ্ধে শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন তার ইয়োলান্দা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেইন। ২০২১ সালের অক্টোবরে ইয়োলান্দার সঙ্গে ঝামেলায় জড়ানোর পরপরই ছাড়াছাড়ি হয়ে গেছে জেইন ও গিগির। খাই হাদিদ মালিক নামে তাদের একটি সন্তান আছে। 

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

▎সর্বশেষ

ad