ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ঢাবির ডিন নির্বাচন কাল

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ০৯:০০:৪৩ পিএম

ডেস্ক নিউজ : আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন নির্বাচন। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যেই প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীপন্থী নীল দল ও বিএনপি-জামাতপন্থী সাদা দল। গত ৫ জানুয়ারি ছিলো প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদ থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ অনুষদে। বাকি তিন অনুষদ-শিক্ষা অনুষদ, চিকিৎসা অনুষদ এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদে সরকারের পক্ষ থেকে ডিন মনোনীত করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, ডিনবৃন্দ দুটি একাডেমিক শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত হবেন। সর্বেশেষ ডিন নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ এপ্রিল। করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে এত দিন নির্বাচনের আয়োজন করেনি বিশ্ববিদ্যালয়। 

নির্বাচনে অংশ নিচ্ছেন যারা

ডিন নির্বাচনে নীল দলের কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির, বিজনেস স্টাডিজ অনুষদে অধ্যাপক আব্দুল মঈন, বিজ্ঞান অনুষদে অধ্যাপক আব্দুস ছামাদ, আইন অনুষদে অধ্যাপক ড. রহমত উল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. জিয়া রহমান, ফার্মেসি অনুষদে সীতেশ চন্দ্র বাছার, জীববিজ্ঞান অনুষদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাহবুব হাসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু, চারুকলা অনুষদে অধ্যাপক ড. নিসার হোসেন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদে অধ্যাপক জিল্লুর রহমান অংশ নিচ্ছেন।

অন্যদিকে, সাদাদলের পক্ষে কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইমরান কাইয়ুম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলি, ফার্মেসি অনুষদে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরান, সামজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএসএম আমানউল্লাহ, বিজনেস স্টাডিজ অনুষদে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন, জীববিজ্ঞান অনুষদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান ডিন পদের জন্য লড়াই করবেন। আইন এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে সাদা দল প্রার্থী দেয়নি।

 

 

কিউটিভি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০০

▎সর্বশেষ

ad