ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি হলেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ০৭:৫০:০১ পিএম

ডেস্ক নিউজ : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে ‘ইউএন উইমেন’ নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরে গতকাল মঙ্গলবার সংস্থাটির ৫ সদস্য বিশিষ্ট ব্যুরোর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে আর্জেন্টিনা, ইউক্রেন, আইসল্যান্ড এবং সিয়েরালিওনের স্থায়ী প্রতিনিধিগণ।

এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রথম বারের মতো ‘ইউএন উইমেন’ নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করল। নির্বাহী বোর্ড ইউএন উইমেনকে কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করে থাকে। জাতিসংঘের এই সংস্থাটি লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত। বোর্ডের সভাপতি হিসেবে বাংলাদেশ ইউএন উইমেনের কাজকে আরও বেগবান করতে অবদান রাখার সুযোগ পাবে।

উদ্বোধনী বক্তৃতায় রাষ্ট্রদূত ফাতিমা তাঁকে নির্বাচিত করার জন্য বোর্ড-সদস্যদের ধন্যবাদ জানান। সারাবিশ্বে, বিশেষ করে কোভিড-১৯ অতিমারির এই সময়ে নারী ও মেয়েরা যে সকল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তা মোকাবেলায় ইউএন উইমেন এর বোর্ড সদস্যগণ বাংলাদেশের নেতৃত্বের প্রতি যে আস্থা রেখেছেন সে জন্যও তাদের ধন্যবাদ জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

রাষ্ট্রদূত ফাতিমা আরও বলেন, এক মুহূর্ত বিলম্ব করার মতো সময় আমাদের হাতে নেই। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে কোভিডে ক্ষত-বিক্ষতদের পুনরুদ্ধারের পরিকল্পনায়ই লিঙ্গ-সমতা নিশ্চিত করা হয়েছে এবং সকল অংশীজন অর্থাৎ সরকার, বেসরকারি খাত ও এনজিওগুলো তা বাস্তবায়নে একসাথে কাজ করছে। এছাড়া চ্যালেঞ্জ মোকাবেলার সকল প্রচেষ্টায় অগ্রভাগে থাকতে পারে।

ইউএন উইমেন এর নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত সিমা বাহাউস নব-নির্বাচিত সভাপতিকে স্বাগত জানান। তিনি বলেন, ইউএন উইমেন নতুন সভাপতির অভিজ্ঞতা ও প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বাহাউস আশাবাদ ব্যক্ত করেন যে, রাষ্ট্রদূত ফাতিমা ব্যুরোর দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে ইউএন উইমেনের কাজে নেতৃত্ব প্রদান করবেন। এর আগে রাষ্ট্রদূত ফাতিমা ২০২০ সালে ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতি এবং ২০২১ সালে ইউএনডিপি/ ইউএনএফপিএ/ ইউএনওপিএস এর এক্সিকিউটিভ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

কিউটিভি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩২

▎সর্বশেষ

ad