ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

admin | আপডেট: ০৯ জানুয়ারী ২০২২ - ০৪:৩৩:৪১ পিএম

ডেস্ক নিউজ : কোভিড-১৯ সংক্রমণের কারণে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে—এমন গুজব শোনা যাচ্ছে। তবে এই গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যারা বলছেন— শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়ে গেছে, তারা শুধু সংবেদনশীলতা সৃষ্টি করার জন্য করছে; অন্য কিছু না।  তারা নানাভাবে গুজব ছড়ায়, সবসময়ই গুজব হয়, গুজবে কান দেবেন না। শিক্ষাপ্রতিষ্ঠান যদি বন্ধ করতে হয় আমরাই বলব। প্রয়োজনে বন্ধ করব, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই প্রয়োজন অনুভূত হবে, ততক্ষণ পর্যন্ত বন্ধ করা হবে না।

ওমিক্রনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আজ রাতে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে সভা রয়েছে শিক্ষামন্ত্রীর।  এ বিষয়ে তিনি বলেন, সার্বিক অবস্থা পর্যালোচনা করে কী কী অপশন আছে, স্বাস্থ্যবিধি পুরোপুরি বজায় রেখে এবং সবাইকে কীভাবে করোনার টিকার আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যায়— সে ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। দীপু মনি আরও বলেন, এটাও ঠিক, যদি মনে হয় খোলা রাখলে সংক্রমণ বাড়বে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকবে, তখন হয়তো বন্ধ করে দেওয়া হবে।  কিন্তু এখন যে অবস্থা আছে, তাতে আমরা চেষ্টা করছি কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করা যায়। 

 

 

কিউটিভি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

▎সর্বশেষ

ad