ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

admin | আপডেট: ০৭ জানুয়ারী ২০২২ - ০৬:০৮:১৭ পিএম

ডেস্ক নিউজ :  পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি।

পরিবেশমন্ত্রী শুক্রবার (৭ জানুয়ারি) সকালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরীর চেক এবং সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী আরও বলেন, এ সরকার জনগণের ও গরীব দুঃখী মানুষের সরকার। এ সরকারের সময় সাধারণ মানুষ খুব ভালো ভাবে জীবন যাপন করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অসহায়- দুস্থ মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে।

 উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার রতন কুমার অধিকারী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরীর চেক এবং সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৭ জনকে গবাদি পশু দেওয়া হয়। এ সময় ১০৫ বান্ডিল টিন, নগদ অর্থ বান্ডিল প্রতি ৩ হাজার টাকা করে মোট তিন লক্ষ ১৫ হাজার টাকা ও কম্বল ২ হাজার পিস বিতরণ করা হয়।

কিউটিভি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৭

▎সর্বশেষ

ad