ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ক্যাপিটল হামলার বর্ষপূর্তিতে বক্তৃতা দেবেন বাইডেন, পরিকল্পনা বাতিল ট্রাম্পের

admin | আপডেট: ০৫ জানুয়ারী ২০২২ - ০৭:০৪:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনার বর্ষপূর্তি পালন করবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।  এদিন এক ভাষণে ‘গণতন্ত্রের জন্য হুমকিগুলোর বিষয়ে’ দেশবাসীকে সতর্ক করবেন তিনি। ৬ জানুয়ারি, বৃহস্পতিবার মার্কিন গণতন্ত্রের জন্য কলঙ্কজনক ওই হামলার এক বছর পূর্তি হচ্ছে।  দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা প্রাণঘাতী ওই হামলাটি চালিয়েছিল।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র ক্যাপিটল হিলে বক্তৃতা করবেন বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক সংবাদ সম্মেলনে বলেছেন, যা ঘটেছে তার সত্যতা তুলে ধরবেন প্রেসিডেন্ট, সেই মিথ্যা নয় যেগুলো তখন থেকে কেউ কেউ ছড়িয়েছে আর আইনের শাসন এবং আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য বিপদ ডেকে এনেছে। অপরদিকে ট্রাম্প একইদিন একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করলেও পরে তা বাতিল করেন। তবে তিনি ফের ডেমোক্র্যাটদের ও গণমাধ্যমকে আক্রমণ করে কথা বলেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় ট্রাম্প তার সমর্থকদের উসকে দিয়েছেন-এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও ট্রাম্প বরাবরই বলে আসছেন হামলার ঘটনায় তার কোনো দায় নেই। 

 

 

কিউটিভি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৩

▎সর্বশেষ

ad