ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বনের রাজাকে কোলে নিয়ে ছুটছে মহিলা!

admin | আপডেট: ০৫ জানুয়ারী ২০২২ - ০৬:৩২:২০ পিএম

ডেস্ক নিউজ : রাতের অন্ধকারে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে আসছেন এক মহিলা। তার কোলে ছটফট করছে একটা কিছু। যেন কুকুরকে কোলে করে আনছেন তিনি। কিন্তু একটু কাছে আসতেই ভুল ভাঙে সবার। কুকুর কোথায়! এ তো আস্ত এক সিংহ! ছোট বাচ্চা সিংহ নয়, রীতিমতো পেল্লাই মাপের!

কুয়েতের রাস্তার এই ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়েছে। ৫ লাখেরও বেশি মানুষ দেখেছেন সেটি, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন।

জানা গেছে, সম্প্রতি কুয়েতে একটি পোষ্য সিংহ খাঁচা থেকে কোনও ভাবে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে কুয়েত সিটিতে। এর পরে সাবাহিয়া এলাকার লোকালয়ে সিংহটি দেখা যায় কয়েক বার। পরে ওই এলাকাতেই এক মহিলাকে ওই সিংহটিকে নিয়ে কোলে নিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায়।

ওই মহিলাই সিংহের মালকিন। বাড়ির বাচ্চাকে ঘাড় ধরে বাড়ি ফেরানোর মতো রীতিমতো জোর করে তিনি নিয়ে যাচ্ছেন সিংহটিকে। ভিডিওতে সিংহটিকে গর্জন শুনতে পাওয়া গিয়েছে। দেখা গেছে, প্রবল বেগে হাত-পা ছুড়ছে সে।

প্রসঙ্গত, সিংহ বা বাঘ পোষা কুয়েতে বেআইনি। তবে অনেকেই আইন মানেন না। সিংহ, চিতা, বাঘ এবং অন্যান্য প্রাণী বাড়িতেই পোষেন। তেমনই একটি পোষা সিংহ পালিয়ে গেছিল, তাকে কোলে করে ফেরালেন মালকিন।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখতে ক্লিক করুন…

সূত্র : দ্য ওয়াল

কিউটিভি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩১

▎সর্বশেষ

ad