ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মাঝে মধ্যেই রেগে যাচ্ছেন? এতেও কিন্তু বাড়ছে ওজন

admin | আপডেট: ০৪ জানুয়ারী ২০২২ - ০৮:১০:২১ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : আপনার ওজন বাড়ছে? অথচ কারণ খুঁজে পাচ্ছেন না? আপনার কি মাঝে মধ্যেই প্রচণ্ড রাগ হয়? তা হলে এমনটাও হতে পারে, আপনার ওজন বৃদ্ধির কারণ এই রাগ।

রাগলে ওজন বাড়ে। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও, আসলে এর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। তেমনই বলছে হালের গবেষণা।

সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের কয়েকজন গবেষক শরীরের উপর রাগের প্রভাব নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন।

দেখা গেছে যারা খুব বেশি মাত্রায় রাগেন, তাদের ওজন বৃদ্ধির একটি কারণ হতে পারে এই রাগ।

গবেষকরা বলেছেন, এর কারণ লুকিয়ে রয়েছে ছোটবেলার নানা অভ্যাসের মধ্যে। অনেকেই ছোটবেলায় যখন রেগে যায় বা কান্নাকাটি করে, তাদের মা বা বাড়ির অন্য কেউ মন ভাল করতে কিছু খাইয়ে দেন।

সেই থেকেই মনখারাপ বা রাগের সঙ্গে ক্ষুধার সম্পর্ক তৈরি হয়ে যায়। বড় হওয়ার পরেও তাই রেগে গেলে ক্ষুধা বাড়তে থাকে।

গবেষকদের মতে, রাগের পরে যে ক্ষাধা পায়, সেখানে সবচেয়ে বেশি মাত্রায় ইচ্ছা করে কার্বোহাইড্রেট জাতীয় কিছু খেতে।

অন্য পুষ্টিকর খাবার খেলে সেই ক্ষুধা মেটে না। আর এই কার্বোহাইড্রেটই ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

▎সর্বশেষ

ad