ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আদালতে হাজিরা দিলেন পরীমনি

admin | আপডেট: ০২ জানুয়ারী ২০২২ - ০৩:৫৮:১৪ পিএম

বিনোদন ডেস্ক : রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। রোববার দুপুর সোয়া ১২টায় আদালতে হাজির হন তিনি। এদিন ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ুবুর রহমানের মৃত্যুতে রোববার নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। এ জন্য চার্জ শুনানি হয়নি। আদালত আগামী ৫ জানুয়ারি চার্জ শুনানির তারিখ ধার্য করেন।

পরে দুপুর পৌনে ১টার দিকে আদালত ছেড়ে চলে যান পরীমনি। এ মামলার অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার। গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যা ব। বাসা থেকে বিপুল মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় কয়েক দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন তিনি কারামুক্ত হন।

 

 

কিউটিভি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৭

▎সর্বশেষ

ad