ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

৭৯ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন

admin | আপডেট: ০১ জানুয়ারী ২০২২ - ০৭:১৪:৩১ পিএম

ডেস্কনিউজঃ বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে পালিত হলো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় কিশোরগঞ্জ পৌরসভায় ৭৯ পাউন্ড ওজনের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন উদযাপন করা হয়।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও কর্মকর্তা-কর্মচারীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতির ৭৯তম জন্মদিন উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং নগর মাতৃসদনের পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়।

এছাড়া শনিবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামেও বর্ণাঢ্য আয়োজনে রাষ্ট্রপতি আবদুল হামিদের জন্মদিন উদযাপন করা হচ্ছে। জন্মদিন উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, ৭৯ পাউন্ড ওজনের কেক কেটে এবং শীতার্তদের মধ্যে কম্বল বিতরণসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন উদযাপন করা হবে। এ উপলক্ষে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বিশাল মঞ্চ এবং স্টেডিয়াম এলাকাকে রাষ্ট্রপতির বিশালাকৃতির ছবি সম্বলিত ব্যানার ও পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে।

বিপুল/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৭:১০

▎সর্বশেষ

ad