ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

শুরু হলো ওয়ার্ড পর্যায়ে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন

admin | আপডেট: ০১ জানুয়ারী ২০২২ - ০৬:১৭:২৮ পিএম

ডেস্ক নিউজ : প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে দেশের সবাইকে টিকার আওতায় আনতে ওয়ার্ড পর্যায়ে টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে আজ। আগামী দুই মাসব্যাপী চলবে এই কার্যক্রম । শনিবার (১ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। তিনি বলেন, আজ সারাদেশে ওয়ার্ড পর্যায়ে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইনে সাড়ে ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সপ্তাহে ৩ দিন টিকা দেওয়া হবে। এরমধ্যে দুদিন পাবেন সাধারণ মানুষ আর বাকি একদিন মা ও শিশু।

ডা. শামসুল হক বলেন, বিশেষ এই টিকা কার্যক্রম পরিচালনা করা হবে গ্রাম ও ওয়ার্ডপর্যায়ে। পাশাপাশি চলবে স্বাভাবিক টিকাদান কর্মসূচি ও বুস্টার ডোজ দেওয়া। এর আগে গতকাল স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা জানান, ‘নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে দেশে ১১ কোটি ৪০ লাখ মানুষ রয়েছে। তাদের কাছে টিকা পৌঁছে দিতে প্রতিটি ওয়ার্ডে ইতোমধ্যেই টিকা কেন্দ্র তৈরি করা আছে। প্রতিটি ইউনিয়নে নয়টি করে ওয়ার্ড রয়েছে। এই নয়টি ওয়ার্ডে গড়ে ২৪/২৭টি টিকা কেন্দ্র থাকবে। এর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের সবাইকে টিকার আওতায় আনতে চাই।’

শামসুল হক আরও বলেন, দেশের চার হাজার ৬১১টি ইউনিয়নে মোট এক লাখ ১০ হাজারের বেশি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে তিনশ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজ দেওয়া হবে। পরবর্তী সময়ে তাদের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

 

 

 

▎সর্বশেষ

ad