ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ - ০৫:৪৪:২১ পিএম

এম এ রহিম, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জি,এম,এ মুনীব, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন, কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, এসএম মমিনুর রহমান, হবিবর রহমান হবি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস,প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল,উপজেলা  শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ।

সভায় বিগত মাসে উপজেলার মামলা ও অপরাধ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায়  সর্বসম্মতিক্রমে সীমান্ত এলাকায়  চেকপোস্ট বসানোর জন্য বিজিবি কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। শহরে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী একটি কমিটি করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩০
▎সর্বশেষ

ad