ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

Ayesha Siddika | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ - ০৬:২৯:৩৭ পিএম

বিনোদন ডেস্ক : অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। রোববার দুপুরে গাইবান্ধা-সাঘাটা সড়কের বাংলাবাজার এলাকায় এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, জেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান, সময়ের আলোর সাংবাদিক কায়ছার রহমান রোমেল, কালবেলার সাংবাদিক আতাউর রহমান রানা, সাংবাদিক শাহিন প্রমুখ।

এ সময় সাংবাদিকরা বলেন, যে সাংবাদিকরা নারী সমাজকে তুলে ধরতে চান, আদালত প্রাঙ্গণে তাদের একজনকে যেভাবে পরীমনি হেনস্তা করেছেন, তা সাংবাদিক সমাজের বিবেককে নাড়া দিয়েছে।

আমরা পরীমনিকে বয়কটের আহ্বান জানিয়ে বলছি, সাংবাদিককে লাঞ্ছিত করার অপরাধে তাকে ক্ষমা চাইতে হবে। পরে সাংবাদিকরা গাইবান্ধা-সাঘাটা সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

 

 

আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২৪

▎সর্বশেষ

ad