ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Ayesha Siddika | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ - ০৫:৩৫:৩১ পিএম

শান্তা ইসলাম ,,নেত্রকোনা : “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় জেলা প্রশাসনের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় নেত্রকোনা সদর উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক পরিচালনা করেন সদর উপজেলা সমবায় অফিসার অপরূপা মালাকার এবং পরিদর্শক লাভলী বেগম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন এবং নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমান খান খসরু।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় সরকার ব্যবস্থার একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের অর্থনীতিতে সমবায়ীদের ভূমিকা অপরিসীম। সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করতে হবে। একই সঙ্গে সমবায়ীদের সম্পদ ও জমিজমা সুরক্ষা এবং সমাজের বিভিন্ন স্তরের কমিউনিটিকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর জোর দেন বক্তারা।

 

আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad