ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Ayesha Siddika | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ - ০৫:১৫:০৯ পিএম

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে  ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, ক্রেস্ট বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা কে.এম মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোসাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন, পৌর জামায়াতের আমীর মাহফুজার রহমান, উপজেলা এনসিপির সভাপতি সাখাওয়াত হোসেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম আহাম্মদ হোসেন, সমবায়ী সংগঠক শাহেদা বেগম, উপজেলা কালব্ এর সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও উপজেলার ৮৭টি সমবায় সমিতির প্রতিনিধিগণ। শেষে সফল ৭টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়। 

 

 

আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad