এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কমিউনিটি পুলিশং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় উপজেলার স্বরূপদা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন, বিজয় শিশুতলা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ। ‘খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চৌগাছা সরকারি শাহাদত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ পিপিএমের আয়োজনে অনুষ্ঠিত এ কাবাডি খেলার মূল উদ্দেশ্য ছিল তরুণ ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখা। প্রতিযোগিতায় স্বরূপদা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বিজয় শিশুতলা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি,এম,এ,মুনীব। এছাড়া উপস্থিত ছিলেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সিকদার, থানার সেকেন্ড অফিসারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
খেলার প্রতিপাদ্য ছিল—‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি।’ আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক অপরাধ থেকেও দূরে রাখা সম্ভব।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম বলেন, শিক্ষার্থী ও তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী করতে এবং মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন করা হয়েছে। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন ছাব্বির হোসেন, নাহিদ ইসলাম, . লিসান হোসেন, রাকিব হোসেন, আব্দুল্লাহ আল রাজীব, আব্দুল মমেন, রাসিন হোসেন, শাওন হোসেন, আরাফাত হোসেন, মনিরুল ইসলাম ও রাকিবুল হাসান। খেলাটি পরিচালনা করেন চৌগাছা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক জাফর ইকবাল লিটন এবং চৌগাছা সরকারি শাহাদত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম। খেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন চৌগাছা বাজারের বিশিষ্ট ইলেকট্রিক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন ও চৌগাছা পৌর ক্রীড়া সংগঠক মঈন ইসলাম।
আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩২
