সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : এ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) কমিটির উদ্যোগে “এ্যাডভোকেসি ও লবিং” বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের দাবী ট্রেনিং সেন্টারে এডাব নওগাঁ জেলা কমিটির আয়োজনে এ কর্মশালার সমাপনী ও অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে দাবী’র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার সীমা’ র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ আক্তার।
তিন দিনব্যাপী এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে এডাব-এর কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে সমাপিকা হালদার, ড. মুহাম্মদ ইয়াকুব, ‘আপুস’-এর নির্বাহী পরিচালক এস এম শহিদুল ইসলাম, ‘জননী’-এর নির্বাহী পরিচালক আকরামূল ইসলাম এবং এডাব নাটোর জেলা শাখার সভাপতি শিবলী সাদিক, নওগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। কর্মশালাটির সার্বিক সমন্বয় ও উপস্থাপনা করেন এডাব রাজশাহী বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মোঃ আবু সাঈদ। সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে অধিকার আদায়ের লড়াইয়ে ‘এডভোকেসি ও লবিং’ দক্ষতা অত্যন্ত গুরুত্ব বহন করে। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র তুলে দেয়া হয়।
আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫
