বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ - ১১:১৩:১৫ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বনবিভাগ গাছ না কাটাতে বিদ্যুতের ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও সাড়া দিচ্ছে না বনবিভাগ। যশোর পল্লীবিদ্যুৎ চৌগাছা জোনাল অফিস সুত্রে জানাযায়, চৌগাছা সাব-স্টেশনে বিদ্যুৎ সংযোগের জন্য একটি পুরাতন লাইন চালু রয়েছে। লাইনটাতে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

সমস্যা সমাধানের জন্য ২০২৫ সালের প্রথম দিকে চৌগাছা-যশোর সড়কের পাশ দিয়ে চুরামনকাঠি বাজার থেকে নতুন করে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের নির্মাণ কাজ শুরু হয়। মেসার্স দেশ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে পোল বসানোর কাজ শেষ করেছেন। এখন তার টানানোর পালা। কিন্তু সড়কের পাশ দিয়ে যশোর জেলা পরিষদের অসংখ্য বড় বড় রেইন্ট্রি, কড়াই ও মেহগনি গাছ থাকায় তার টানাতে পারছেনা ঠিকাদারি প্রতিষ্ঠান।

সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগ প্রায় এক বছর পূর্বে যশোর জেলা প্রশাসক, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার, যশোর ফরেষ্টার বিভাগা, যশোর পবিস-১ সিনিয়র জেনারেল ম্যানেজার, ডিজিএম চৌগাছা জেনাল অফিস, সংশ্লিষ্ট দপ্তরের সহকারী প্রকৌশলী ও বনবিভাগকে চিঠি দেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও বনবিভাগ এ ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এদিকে নতুন লাইন নির্মাণ শেষ না হওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছেনা।

এ ব্যাপারে চৌগাছা জোনাল অফিসের ডিজিএম আরিফুল কবীর মুহাম্মদ শোয়ায়েব বলেন, আমরা বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বনবিভাগ গাছ কাটার উদ্যোগ গ্রহণ করেনি। যারফলে নতুন লাইন নির্মাণ কাজ শেষ হচ্ছেনা। যে কারণে চৌগাছা উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সমস্যা হচ্ছে।

 

 

আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad