ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:২৫:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইংরেজি ক্যালেন্ডারের নির্দিষ্ট কোনো তারিখে প্রতি বছর রমজান শুরু হয় না। হিজরি বা চন্দ্রবছরের হিসাব সৌরবছরের চেয়ে প্রায় ১১ দিন ছোট হওয়ায় প্রতি বছরই রমজান মাস ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে।

জ্যোতির্বিজ্ঞানীদের সর্বশেষ গণনা অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হতে পারে। তবে অন্যান্য বছরের মতো এবারও রোজা শুরুর মূল বিষয়টি নির্ভর করবে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার ওপর।

হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় হিজরি রমজান মাসের নতুন চাঁদ খোঁজা হবে। ওই দিন চাঁদ দেখা গেলে সে রাতেই ধর্মপ্রাণ মুসলিমরা প্রথম তারাবি নামাজ আদায় করবেন এবং পরদিন সোমবার থেকে প্রথম রোজা রাখা শুরু করবেন। 

একইভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে। আকাশ পরিষ্কার থাকা ও শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

ইসলাম ধর্মে নবম এই মাসটি সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ। বিশ্বাস করা হয়, এই মাসেই মানবজাতির হিদায়াতের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছিল। 

এই পুরো মাসজুড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থেকে সংযম পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। সেই সঙ্গে দান-সদকা ও বেশি বেশি এবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় পার করেন।

বর্তমানে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে চাঁদ ওঠার নিখুঁত হিসাব বের করা সম্ভব হলেও ইসলামি ঐতিহ্য মেনে চাঁদ দেখার পর ধর্মীয় কর্তৃপক্ষই রোজা ও ঈদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে থাকে। রমজান আসতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও বিশ্বের মুসলিম দেশগুলোতে এখন থেকেই বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রস্তুতি নিতে শুরু করেছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ।

 

 

আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:২২

▎সর্বশেষ

ad