ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা

Ayesha Siddika | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ - ০৬:০৬:২৬ পিএম

বিনোদন ডেস্ক : নিজেরই মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ প্রতিষ্ঠান গড়ে তোলা ও প্রচারের প্রতিশ্রুতি পূরণ না করে চুক্তি লঙ্ঘনের মাধ্যমে প্রতারণা করার অভিযোগে মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করেছেন একদল বিনিয়োগকারী। ডেলওয়্যার ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন, সেলেনা গোমেজ এবং তার প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে প্রতারণা করেছেন। 

মামলার নথি অনুসারে, মানসিক সচেতনতা বৃদ্ধিতে ২০২১ সালে প্রতিষ্ঠিত ‘ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল’ নামক স্টার্টআপটিতে তারা প্রায় ১২ লাখ মার্কিন ডলার (১.২ মিলিয়ন ডলার) বিনিয়োগ করেছিলেন। বিনিয়োগকারীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০ কোটিও বেশি (৫০০ মিলিয়ন) অনুসারী থাকা সত্ত্বেও, মার্কেটিং প্রধান হিসেবে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি সেলেনা দিয়েছিলেন, তা তিনি পালন করেননি। এমনকি চুক্তিতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সেলেনা ও তার দল একটি মোবাইল অ্যাপ পর্যন্ত তৈরি করতে ব্যর্থ হন। 

মামলায় বলা হয়েছে, ‘সেলেনা গোমেজ কাজ করার অঙ্গীকার করে চুক্তিতে স্বাক্ষর করার ভান করেছিলেন এবং পরবর্তীতে তা সম্পূর্ণ উপেক্ষা করেছিলেন।’বিনিয়োগকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে লাভজনক তো দূরের কথা, কোনো বাস্তবমুখী বা নীতিগত উদ্যোগই ছিল না।’ এমনকি কোম্পানিটি তার কর্মচারীদের বেতন এবং বিক্রেতাদের পাওনা সময়মতো পরিশোধের মতো প্রাথমিক বাধ্যবাধকতাগুলোও পূরণ করতে পারেনি। 

বিনিয়োগকারীরা আরও জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি অনলাইন সংবাদে অভ্যন্তরীণ এসব বিশৃঙ্খলার বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত তারা এই স্টার্টআপের নাজুক পরিস্থিতি সম্পর্কে কিছু জানতেনও না। ক্ষতিগ্রস্ত এই বিনিয়োগকারীরা আদালতের কাছে এখন তাদের আসল বিনিয়োগের অর্থ এবং আইনি খরচের সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে এ বিষয়ে সেলেনা গোমেজের কোনো প্রতিনিধির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

 

 

আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad