ব্রেকিং নিউজ
এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর খামেনির শেষ বিদায়কে ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখের বেশি ট্রিপ

আটক ৫০ কথিত বাংলাদেশিকে পুলিশ পাহারায় আনা হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্তে

superadmin | আপডেট: ০৪ জুলাই ২০২৬ - ০৯:৫২:১১ পিএম

ডেস্কনিউজঃ তামিলনাড়ুতে কথিত বাংলাদেশি সন্দেহে ৫০ জনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ওইসব বাংলাদেশিকে ট্রেনে সশস্ত্র পাহারায় তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গের হরিদাসপুর সীমান্তে বিএসএফ’র কাছে পাঠানো হচ্ছে। এ তথ্য জানিয়েছে তামিলনাড়ু পুলিশ। এই ৫০ জন সন্দেহভাজন বাংলাদেশির মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুতে এরা ধরা পড়ার পর সালেম জেলার আত্তুর তালুক কমপ্লেক্সের এক ক্যাম্পে রাখা হয়েছিল।

তাদেরকে অফিশিয়াল ডিপোর্টেশনের নির্দেশ দেয়া হয়েছে। এরপরেই তিনটি ভ্যানে সড়কপথে কড়া নিরাপত্তার মধ্যে তাদের তিরুচিরাপল্লি পাঠানো হয়েছে। তিরুচিরাপল্লি স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসের একটি নির্ধারিত কোচে সালেম আর্মড রিজার্ভ পুলিশের ডিএসপি শক্তিভেলের নেতৃত্বে ৪০ জনের সশস্ত্র পুলিশের একটি দলের পাহারায় আটক ৫০ কথিত বাংলাদেশিকে নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। হাওড়ায় আসার পর ওই ৫০ সন্দেহভাজন বাংলাদেশিকে পশ্চিমবঙ্গের হরিদাশপুর সীমান্তের বিএসএফ’র হাতে তুলে দেয়া হবে। এরপর ওই ৫০ জনের চূড়ান্ত পর্যায়ের হস্তান্তরের বিষয়টি বিএসএফর মাধ্যমে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

০৪.০৭.২০২৬/রাত ৯.৪৭

▎সর্বশেষ

ad