ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

লেবাননে ইসরাইলি হামলায় আহত ৪ বাংলাদেশী

superadmin | আপডেট: ২৯ মে ২০২৬ - ০৭:০০:১৩ পিএম

ডেস্কনিউজঃ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী ও দু’জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

দূতাবাস জানায়, আহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া, নরসিংদীর জয়েনা আক্তার এবং দু’জন শিশু রয়েছে। বিস্ফোরণে জয়েনা আক্তার তার একটি পা হারিয়েছেন। তবে শিশু দু’টির পরিচয় এখনও জানা যায়নি। দূতাবাস তাদের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

আহতদের প্রথমে নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের সাইদায় স্থানান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

বিপুল/২৯.০৫.২০২৬/সন্ধ্যা ৬.৫৪

▎সর্বশেষ

ad