ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘পাকিস্তানের বিপক্ষে খেলতে আমরা প্রস্তুত, বাকিটা তাদের সিদ্ধান্ত’

Ayesha Siddika | আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ - ০৮:০৬:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার রাজধানী কলম্বোয় চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। গত রোববার পাকিস্তান সরকার জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।

পাকিস্তানের এই ঘোষণার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, আইসিসির প্রটোকল মেনে ভারতীয় দলের পক্ষ থেকে সব কিছুই করা হবে। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ে বিশ্বকাপের অধিনায়কদের নিয়ে আইসিসির আয়োজনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন একই কথা।

তিনি বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট। তাদের (পাকিস্তান) বিপক্ষে খেলার ব্যাপারে আমরা না বলিনি, তারাই না বলেছে। আইসিসি সূচি দিয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে আমাদের খেলার সিদ্ধান্ত সরকার দিয়েছে। আমাদের ফ্লাইট বুক করা হয়েছে এবং আমরা যাচ্ছি। প্রথমে আমরা মুম্বাইয়ে খেলব, এরপর দিল্লিতে যাব এবং তারপর কলম্বোয় যাব।

আমার মনে হয় তাদের সিদ্ধান্ত আমার নিয়ন্ত্রণে নেই।’ যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারের সিদ্ধান্ত নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়নি। পাকিস্তান ম্যাচ বর্জন করলে ভারতকে ওয়াকওভার দেওয়া হবে এবং তারা ২ পয়েন্ট পাবে। ওয়াকওভার পেতে ভারতীয় অধিনায়ককে টসের জন্য আর প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে।

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টসের সময় না থাকলে তখন আনুষ্ঠানিকভাবে ভারতকে জয়ী ঘোষণা করবেন ম্যাচ রেফারি। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো দলকে ওয়াকওভার তখনই দেওয়া হয়, যখন প্রতিপক্ষ অধিনায়ক টসের সময় উপস্থিত না থাকেন।

 

আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad