ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জুলাই শহীদের বোনের উপহারে চোখের পানি ধরে রাখতে পারলেন না ফখরুল

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৬ - ০৭:৫১:৩২ পিএম

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় এক নির্বাচনি পথসভায় জুলাই অভ্যুত্থানে শহীদ আল মামুনের বোন আনিসা আক্তার সঞ্চিতা তার জমানো একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম মির্জা ফখরুলকে উপহার দেন। 

উপহারটি হাতে নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি মহাসচিব, তিনি কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, ওরা আমাকে তাদের সঞ্চিত মাটির ব্যাংকের টাকা ও ডিম উপহার দিয়েছে। আল্লাহ তুমি ওদের কবুল করে নাও। 

রোববার (১ ফেব্রয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় এক নির্বাচনি পথসভায় এ  আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। 

মির্জা ফখরুল বলেন, কিছু মানুষ থাকবেই (বাধাদানকারী)। তবে আমি মনে করি না এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। এবার মানুষ জেগে গেছে, ভোট এবার দেবেই। ইনশাআল্লাহ, এবার আমাদের ভোট দেওয়া কেউ ঠেকাতে পারবে না।  

তরুণ ভোটারদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৮ বছর বয়সী ছেলেরা আছে, তার আগেরও আছে—যারা দীর্ঘ সময় ভোট দিতে পারেনি। তারা এবার ভোট দিতে মুখিয়ে আছে।

এ সময় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ভোটকেন্দ্রে পাহারা দেবেন যেন কেউ গোলমাল করতে না পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারি, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

 

 

আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad