ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এ সিনেমায় নতুন কিছু করার সুযোগ আছে: বুবলী

Mohon | আপডেট: ১০ জানুয়ারী ২০২৬ - ০২:১৯:৪৪ পিএম

বিনোদন ডেক্স : ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী এবার নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘প্রেশার কুকার’ অভিনয় করতে যাচ্ছেন। আর এ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বড় ধরনের চমক দিতে যাচ্ছেন তিনি। এর আগে নির্মাতা রায়হান রাফী ‘পরাণ’ বা ‘তুফান’ সিনেমা নির্মাণ করে সাফল্যে দেখিয়েছেন। এবার নতুন কোনো চমক দেখাচ্ছেন তিনি।

এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। নতুন লুকে বুবলী ‘প্রেশার কুকার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নারীদের ঘিরে। এতে বুবলীকে ভিন্ন এক আবহে দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। সম্প্রতি নতুন এই সিনেমার কাজ প্রসঙ্গে বুবলী বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টেরেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এ জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’ 

নারীকেন্দ্রিক সিনেমা হলেও রহস্যময় পুরুষ কেন্দ্রীয় চরিত্র পুরোদস্তুর। এতে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রের কথা শোনা গেছে। সিনেমাপাড়ায় জোর গুঞ্জন— সেই বিশেষ চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাকে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা কিংবা নির্মাতা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। সব কিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।

এর আগে ২০২২ সালে পরিচালক রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’-এ অভিনয় করেছিলেন শবনম বুবলী। দীর্ঘ বিরতির পর আবারও এ জুটি একসঙ্গে বড়পর্দার জন্য কাজ করছেন। তবে শুধু বুবলীই নন, এ সিনেমায় আরও থাকছেন এ প্রজন্মের দুই প্রিয় মুখ নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

 

 

 

কুইক টিভি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:১৯

▎সর্বশেষ

ad