ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৬ - ১১:৫৬:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় ড্রয়ের পর ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এই রাউন্ড শেষে আবারও নিচে নামার সম্ভাবনা আছে তাদের। 

লিডস ইউনাইটেডের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো লিডস। সুইডিশ ডিফেন্ডার গুডমুন্ডসনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। 
 
ম্যাচের ৬২ মিনিটে এগিয়ে যায় লিডস। ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রেন্ডেন অ্যারনসেন। তার তিন মিনিট পর পাল্টা আক্রমণে দলকে সমতায় ফেরে ইউনাইটেড। 
 
গোল হজম করার পরপরই ইয়োশুয়া জির্কজিকে বদলি নামান ইউনাইটেড কোচ। মাঠে নামার দুই মিনিটের মাথায় ডি-বক্সে এক থ্রু পাস বাড়ান এই ডাচ স্ট্রাইকার। ছুটে গিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মাথেউস কুইয়া।   
 
সমতায় ফেরার কয়েক মিনিট পরই আবার গোল খেতে বসেছিল ইউনাইটেড। তবে ওকাফোরের শট দারুণ নৈপুণ্যে আটকে দেন গোলরক্ষক। ৮১তম মিনিটে দলকে এগিয়ে নিতে পারতেন কুইয়া, কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট বাধা পায় পোস্টে। ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে লিডস ইউনাইটেড।

 

 

আয়শা/০৪ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৫৪

▎সর্বশেষ

ad