ব্রেকিং নিউজ

মক্কায় গেছেন পূর্ণিমা

Mohon | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৬ - ০৪:৩৫:০৫ পিএম

বিনোদন ডেক্স : পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সামাজিক মাধ্যমে সে মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।  শুক্রবার চিত্রনায়িকা তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। মক্কায় কাবা শরীফের সামনে দাঁড়ানো এই ছবিতে দেখা যায় তার মেয়ে, স্বামী ও পরিবার।

বছরের শুরুতে নায়িকার এ পোস্টের পরই মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ্জ কবুলের দোয়া করেন। ভক্তদের ধারণা, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সৌদি সফরে রয়েছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী।

 

 

 

কুইক টিভি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:৩৫

▎সর্বশেষ

ad