শৈত্যপ্রবাহ যেসব অঞ্চলে আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস

Mohon | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৬ - ১২:০০:২৭ পিএম

নিউজ ডেক্স : পৌষের মাঝামাঝিতে শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবায় চাপ বেড়েছে। বিশেষ ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনে আরও বিস্তৃত ও তীব্র হতে পারে।

 

 

 

কুইক টিভি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:০০

▎সর্বশেষ

ad