ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হলিউড অভিনেতার মেয়ের মরদেহ উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০৪:৩৩:২৭ পিএম

বিনোদন ডেস্ক : শুক্রবার ভোররাত ৩টার দিকে ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। প্রাথমিকভাবে তিনি ভেবেছিলেন অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েছেন ভিক্টোরিয়া। পরে হোটেলকর্মীরা এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডাকেন। এরপর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই হোটেলে তিনি আদৌ অতিথি হিসেবে ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে ভিক্টোরিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা আত্মহত্যার আলামত পাওয়া যায়নি। তবে ‘পিপল’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে নতুন তথ্য উঠে এসেছে। এক অডিও বার্তার বরাতে তারা জানিয়েছে, ভিক্টোরিয়ার মৃত্যু অতিরিক্ত মাদক সেবনের কারণে হয়ে থাকতে পারে। যদিও পূর্ণ তদন্ত প্রতিবেদন ছাড়া বিষয়টি এখনো স্পষ্ট নয়।

ভিক্টোরিয়া জোন্স ছিলেন টমি লি জোন্স ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের সন্তান। বাবার পথ ধরে অভিনয়ের আঙিনাতেও পা রেখেছিলেন তিনি। ‘মেন ইন ব্ল্যাক টু’, ‘দ্য থ্রি বারিয়ালস অফ মেলকুইয়াডেস এস্ট্রাডা’ এবং জনপ্রিয় সিরিজ ‘ওয়ান ট্রি হিল’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।

 

 

আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad