ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘খেলাধুলায় রাজনীতি ঢোকানো উচিত নয়’: মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইকে আক্রমণ মদন লালের

Mohon | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০৪:২১:৩৩ পিএম

নিউজ ডেক্স : ভারতের একাধিক বিজেপি নেতা ও দেশটির হিন্দু ধর্মীয় গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে পড়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে নির্দেশ দেয়।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার মদন লাল। তিনি খেলাধুলায় রাজনীতির প্রভাব বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, ‘আপনি জানেন, আমার মনে হয় বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার মতো কেউ নেই।

খেলাধুলায় রাজনীতির কোনো জায়গা থাকা উচিত নয়,’—যোগ করেন মদন লাল। ৩০ বছর বয়সী মুস্তাফিজুর রহমানকে আইপিএল মিনি নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়, যা আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন দল বিজেপির একাধিক রাজনীতিক এবং কিছু ধর্মীয় নেতা নিলামের পর থেকেই কেকেআরের সমালোচনা করে আসছিলেন।

বিশেষ করে দলটির মালিক, বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিশানা করা হয়। তাদের অভিযোগ ছিল, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও মুস্তাফিজুরকে দলে নেওয়া হয়েছে। মাত্র দুই দিন আগেই বিজেপি নেতা সঙ্গীত সোম মুস্তাফিজকে দলে নেওয়ার কারণে শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেন। একই সঙ্গে ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুরও বাংলাদেশি এই পেসারকে দলে নেওয়ার জন্য বলিউড তারকাকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

 

 

 

কুইক টিভি  / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ বিকাল ৪:২০

▎সর্বশেষ

ad