গাড়িতে বন্দুক ও বোমা হামলা, ৫ পাকিস্তানি পুলিশ সদস্য নিহত

Mohon | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ - ০৪:০৮:২৭ পিএম

নিউজ ডেক্স : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন পাকিস্তানি পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার প্রাদেশিক পুলিশ জানিয়েছে এই খবর। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী সহিংসতার পুনরায় উত্থান লক্ষ করা যাচ্ছে। হামলা ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায়, যা সন্ত্রাসী হামলার তুলনায় আপেক্ষিকভাবে নিরাপদ এলাকা হিসেবে পরিচিত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পুলিশ সর্বদা সামনের সারিতে ভূমিকা পালন করেছে।’ইসলামাবাদ দাবি করেছে, আফগানিস্তানের মাটিতে থাকা গোষ্ঠীগুলো হামলার পরিকল্পনা করছে।

 

 

 

কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৪:০৭

▎সর্বশেষ

ad