
বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) টি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। মুক্তির পরপরই দর্শক হৃদয়ে ঝড় তোলে ‘শাহানা শাহানা’। একদিন পেরোতেই ৪ মিলিয়ন ভিউ সংখ্যা ছাড়িয়েছে গানটি।
মারুথি পরিচালিত এই সিনেমায় মিউজিক ডিরেক্টর থামান। গান প্রসঙ্গে তিনি বলেন,‘দ্য রাজা সাব’ সিনেমার প্রথম গান প্রকাশ পেয়েছে। এরপর ধারাবাহিকভাবে তিনটি গান প্রকাশ করা হবে। সিনেমা মুক্তির আগেই দুর্দান্ত সুরের উৎসবে ভাসবে দর্শক।
জানা যায়, নতুন এ সিনেমায় প্রভাসের দাদার ভূমিকায় রয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। এদিকে গান প্রকাশের পরপরই সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে সিনেপ্রেমীদের। পিপল মিডিয়া ফ্যাক্টরি প্রযোজিত ‘দ্য রাজা সাব’ সিনেমাটি মুক্তি পাবে নতুন বছরের শুরুতে আগামী ৯ জানুয়ারি।
কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সকাল ১০:৪৪






