৪৭ বছরে পা দিলেন শাবনূর

Mohon | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ - ০৫:৫৭:১৭ পিএম

বিনোদন ডেক্স : জীবনের ৪৬টি বসন্ত পেরিয়ে আজ ৪৭ বছরে পা দিলেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ঢালিউড নায়িকা হিসেবে এখনো বিবেচনা করা হয় শাবনূরকে। নানামাত্রিক চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়ে শাবনূর যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন, এতে তাকে আদর্শ হিসেবে মানেন এই প্রজন্মের অনেক নায়িকা। বাংলা চলচ্চিত্রের বহু প্রতিভাধর সেই চিত্রনায়িকার আজ জন্মদিন।

নায়িকা আরো বললেন, ‘সবার দোয়া আর ভালোবাসা আমাকে আরো দায়িত্বশীল করে তোলে, আরো ভালো কাজ করার শক্তি জোগায়। আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ।

হৃদয়ের গভীর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সব সময় পাশে থাকবেন, দোয়ায় রাখবেন। ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পর্দার পেছনের নাম নূপুর। প্রথম চলচ্চিত্র ছিল পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর ‘চাঁদনী রাতে’ মুক্তি পায়। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ছবিটি দিয়ে অভিনয়ে নিয়মিত হন।

সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা ১৪টি ছবি করেন। সালমান শাহ ছাড়াও ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, অমিত হাসান, আমিন খান ও বাপ্পারাজের সঙ্গে অভিনয় করেও সফলতা পান শাবনূর। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয় করার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

 

কুইক টিভি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৭

 

▎সর্বশেষ

ad