
স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ (ইইউটি-২০)। বেলজিয়ামের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দেখা যাবে সাকিব আল হাসানকে। গত ২৪ মার্চ ব্রাসেলসে হয়েছে টুর্নামেন্টের প্রথম মৌসুমের ড্রাফট। তার আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে রয়্যাল ব্রাসেলস।
সাকিব ছাড়াও এই দলে খেলবেন অ্যালেক্স হেলস, জেসন রয়, শেলডন কটরেল, রাইলি রুশো, আন্দ্রিস গুস, রবি বোপারার মতো ক্রিকেটাররা। ব্রাসেলেসের পাশাপাশি ইইউটি-২০তে অংশ নেবে জেবি ব্রুগেস,আগামী ৬ জুন পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ১৪ জুন হবে এবারের আসরের ফাইনাল। বেলজিয়ামের ব্রাসেলসে হবে আসরের সবগুলো ম্যাচ।
ব্রাসেলস ইউনাইটেড-
সাকিব আল হাসান, অ্যালেক্স হেলস, জেসন রয়, শেলডন কটরেল, রাইলি রুশো, আন্দ্রিস গুস, রবি বোপারা, আব্দুল হাই মুহাম্মদ, খালিদ আহমদী, সুলতান দিওয়ান আলী, সেফাত সাঘারাই, বাস ডি লিড, গিওডন পিটার্স, দাউড আহমদজাই, ফরিদুন, দাউদজাই, হাসান খান এবং যুবরাজ সামরা।
আয়শা/২৫ মার্চ ২০২৬,/রাত ১১:২২






