কপিল শর্মাকে সতর্ক করলেন প্রিয়াঙ্কা চোপড়া

Ayesha Siddika | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ - ০৪:৫০:১৮ পিএম

বিসোদন ডেস্ক : বর্তমানে তিনি নতুন করে বলিউড সিনেমায় ঝলক নিয়ে ফিরছেন। শিগগিরই তাকে এসএস রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে দেখা যাবে। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন রয়েছেন। ইতিমধ্যে, প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় কপিল শর্মাকে একটি সতর্কবার্তা দিয়েছেন।

ভারতে আসার আগে, প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট শেয়ার করেছিলেন। এই পোস্টের সঙ্গে প্রিয়াঙ্কা মজা করে কমেডি কিং কপিল শর্মাকে সতর্ক করেছিলেন। প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘কপিল শর্মা, প্রস্তুত থেকো।’ তিনি আরও একটি স্টোরি শেয়ার করেছেন, লিখেছেন, ‘মুম্বাই আমার ভালোবাসা।’

প্রিয়াঙ্কা চোপড়া মুম্বাই পৌঁছেছেন। বিমানবন্দরে তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। বিমানবন্দরে তার লুকটি দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। দেখা যায় প্রিয়াঙ্কা একটি ক্রিম রঙের টি-শার্ট এবং ধূসর প্যান্ট পরেছিলেন। সঙ্গে ছিল কালো চামড়ার জ্যাকেট এবং একটি ক্যাপ।
 
‘বারাণসী’ ছবিতে প্রথমবারের মতো প্রিয়াঙ্কা চোপড়া চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলির সঙ্গে কাজ করবেন। কোইমোই-এর একটি প্রতিবেদন অনুসারে, প্রিয়াঙ্কা এই ছবির জন্য ২৩০ কোটি পারিশ্রমিক চেয়েছেন, যা তাকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন করে তুলেছে।

 

 

আয়শা/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad